Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:১০, ২৮ অক্টোবর ২০২৫

ঐকমত্য নয়, অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করেছে কমিশন: সালাহউদ্দিন

ঐকমত্য নয়, অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করেছে কমিশন: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে ‘জাতীয় ঐকমত্য নয়, বরং জাতীয় অনৈক্য’ সৃষ্টির চেষ্টা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশনের সুপারিশমালায় স্বাক্ষরিত সনদের বাইরের নানা প্রস্তাব যুক্ত করা হয়েছে, যা কমিশনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে ৮৪টি দফা রয়েছে, যেখানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্টভাবে উল্লেখ ছিলো। আলোচনায় সিদ্ধান্ত হয়েছিলো, এসব ভিন্নমতের বিষয় দলগুলো চাইলে তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে পারবে এবং জনম্যান্ডেট পেলে বাস্তবায়ন করবে। কিন্তু কমিশনের সর্বশেষ সুপারিশমালায় এসব নোট অব ডিসেন্ট সম্পূর্ণভাবে বাদ দেয়া হয়েছে।

তার অভিযোগ, কমিশন এমন সব প্রস্তাব যুক্ত করেছে যা মূল সনদের বাইরে। এতে ঐকমত্য নয়, বরং নতুন করে মতবিরোধের জন্ম দিতে পারে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা। তিনি বলেন, কমিশন প্রস্তাব দিয়েছে—জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করা যেতে পারে। কিন্তু এ ধরনের প্রস্তাব কখনো আলোচনায় ছিলো না। একইভাবে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে একটি নতুন কাঠামোর ধারণা যুক্ত করা হয়েছে, যা নিয়ে কমিশনের আলোচনায় কোনো ঐকমত্য হয়নি।

এ পরিস্থিতিতে সালাহউদ্দিন আহমদ মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পুনরায় আলোচনার প্রয়োজন হতে পারে।

তবে তিনি কমিশনের কাজ শেষ করাকে ইতিবাচকভাবে দেখেছেন। তার ভাষায়, কমিশনের কার্যক্রম শেষ হয়েছে—এটা ভালো। কিন্তু যেভাবে নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে, তাতে ঐকমত্য নয়, বিভক্তির ঝুঁকিই বেশি তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা