Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ১৯ অক্টোবর ২০২৫

জুলাই যোদ্ধাদের সম্মানহানি নয়

‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’- দুঃখ প্রকাশ সালাহউদ্দিনের

‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’- দুঃখ প্রকাশ সালাহউদ্দিনের
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিন তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা ইচ্ছাকৃতভাবে কাটছাঁট করে আংশিকভাবে প্রচার করা হয়েছে। এতে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিলো জুলাই যোদ্ধাদের সম্মান জানানো, তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো নয়।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলেছি— এমনভাবে প্রচার করা হয়েছে, অথচ বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হলে বিষয়টি পরিষ্কার হতো। আমি আহ্বান জানাই, কোনও বক্তব্য কাটছাঁট করে প্রচার করবেন না।

তিনি বলেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। আমার বক্তব্যের মাধ্যমে আমি জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। ঐক্যের মধ্যে যেন কলঙ্কের দাগ না লাগে, আমরা সেটিই চাই। তাই বক্তব্য দেয়ার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জামায়াতের আমিরও একই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি সেটাকে সমর্থন করি। গতকালের বক্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যকে টেনে এনে একটি রাজনৈতিক দল সংবাদ সম্মেলন করে আমাকে ক্ষমা চাইতে বলেছে, আমি এটাকে স্বাগত জানাই। কিন্তু আমার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা দুঃখজনক।

তিনি আরও বলেন, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু উশৃঙ্খল ব্যক্তির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো। আমি তখনও বলেছি, আমি বিশ্বাস করি না জুলাই যোদ্ধারা ওই বিশৃঙ্খলায় জড়িত ছিলেন। আমি বলেছি, যেন কেউ তাদের ছোট করে কথা না বলে বা অসম্মান না করে।

সালাহউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেন, 

জুলাই যোদ্ধারা বিএনপির শক্তি, এবং তারা দেশের গণআন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা সবসময় তাদের শ্রদ্ধা করি এবং চাই তারা যেনো কোনোভাবেই সমালোচনার শিকার না হন।

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, গণভোটের বিষয়ে প্রয়োজনে আবারও আলোচনা হতে পারে। সব দিক বিবেচনায় সরকার যেন দ্রুত প্রজ্ঞাপন জারি করে, সেটিই আমরা প্রত্যাশা করি।

এর আগে শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সালাহউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য করেন। ওই বক্তব্য ঘিরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প