Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ০৭:৩৬, ২৮ অক্টোবর ২০২৫

বৃহৎ জোট গঠনে বিএনপির প্রস্তুতি: সালাহউদ্দিন আহমদ

বৃহৎ জোট গঠনে বিএনপির প্রস্তুতি: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি একটি ‘বৃহৎ রাজনৈতিক জোট’ গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ কেন্দ্রীয় নেতারা।

সালাহউদ্দিন আহমদ বলেন, সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা ইতোমধ্যে কথা বলেছি। এটি বৃহত্তর ঐক্য গঠনেরই একটি ধাপ। আমরা চাই—দলীয় ও জাতীয় পর্যায়ে ঐক্য বজায় থাকুক। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের নিয়েই আমরা একটি বৃহৎ জোট গঠনের চিন্তা করছি, যাতে সবাই ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারি।

তিনি আরও বলেন, আমাদের বার্তা খুব স্পষ্ট—বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। কেউ যেনো বিভেদের পথে না যায়, সেটাই আমরা প্রার্থীদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছি।

বিএনপি নেতা জানান, তরুণ প্রজন্মকে সামনে রেখে দলটি ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তিনি বলেন, আমরা সারা দেশ সফর করে যুবসমাজের ভাবনা, স্বপ্ন ও প্রত্যাশা শুনেছি। তাদের রাজনৈতিক চিন্তাকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের পরিকল্পনা। এ দেশ হবে তারুণ্যনির্ভর, কর্মসংস্থাননির্ভর, প্রযুক্তিনির্ভর ও মেধানির্ভর—যেমনটা আমাদের শহীদরা স্বপ্ন দেখেছিলেন।

এ সময় তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের স্বপ্ন বাস্তবায়নেই আমরা কাজ করছি—যুবকদের সঙ্গে নিয়ে, তাদের ভাবনাকে আত্মস্থ করে সামনে এগিয়ে যাবো।

পরে দুপুরে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উদ্বোধন করেন ফ্রি মেডিকেল ক্যাম্পের। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়।

চলমান রাজনৈতিক অঙ্গনে বিএনপির এ বৃহৎ জোটের চিন্তা নতুন এক কৌশলগত ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা নির্বাচনপূর্ব রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প