Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৫৮, ৫ অক্টোবর ২০২৫

নির্বাচনের দিনই ‘জুলাই সনদ’ নিয়ে গণভোটের ইঙ্গিত সালাহউদ্দিনের

নির্বাচনের দিনই ‘জুলাই সনদ’ নিয়ে গণভোটের ইঙ্গিত সালাহউদ্দিনের
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বাধা নেই। জনগণের কাছে জুলাই সনদের বিষয়বস্তু উন্মুক্তভাবে তুলে ধরা হবে, আর সে গণরায়ই হবে চূড়ান্ত। আগামী সংসদ সে রায় মানতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিশনের সদস্যরা প্রায় সব বিষয়ে একমতে পৌঁছেছেন এবং কিছু বিষয় নিয়ে নীতিগত সিদ্ধান্তও হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ আকারে জারি করা যেতে পারে। একইসঙ্গে যেসব বিষয়ে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট দলের নির্বাচনী ইশতেহারে স্থান পাবে।

তিনি আরও জানান, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে বিচার বিভাগের পরামর্শ নেয়ার প্রস্তাব থেকে বিএনপি সরে এসেছে। এখন দলটি জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে অধ্যাদেশ জারি এবং এর পর গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে।

সালাহউদ্দিন আহমদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, রাজনৈতিক ঐকমত্য গঠনের প্রক্রিয়া শেষ ধাপে এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শিগগিরই প্রকাশ পেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য