Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৫ অক্টোবর ২০২৫

নির্বাচনের আগে জোট রাজনীতিতে তৎপর বিএনপি

জোট গঠনে এনসিপির সঙ্গেও যোগাযোগ রয়েছে: সালাহউদ্দিন

জোট গঠনে এনসিপির সঙ্গেও যোগাযোগ রয়েছে: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জোট রাজনীতিতে নড়াচড়া শুরু করেছে বিএনপি। দলটি ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গেও বিএনপির রাজনৈতিক যোগাযোগ রয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, 

নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত এ আলোচনা কতদূর যায়, বা কোন রূপ নেয়—সেটা দেখতে আরও কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, 

এনসিপির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে। তবে জোটবদ্ধ হবো কি না, বা তারা যুক্ত হবে কি না—এসব আগে থেকে বলা কঠিন। রাজনীতিতে সবকিছুই পরিস্থিতিনির্ভর।

জাতীয় সরকার প্রসঙ্গে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের প্রতিশ্রুতি হলো যুগপৎ আন্দোলনের অংশীদার এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ও সরকার গঠন করা। এটি প্রচলিত অর্থে ‘জাতীয় সরকার’ নয়, বরং ঐকমত্যভিত্তিক একটি জাতীয় সরকার।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর পাশাপাশি কয়েকটি নতুন রাজনৈতিক শক্তির সঙ্গেও আলোচনা চলছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন জোট গঠনের বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী মাসে।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, বিএনপি এবার এককভাবে নয়, বরং একটি বিস্তৃত গণতান্ত্রিক জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেয়ার কৌশল নিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত