Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫, ৪ নভেম্বর ২০২৫

এনসিপি নেতাদের আসনে বিএনপির প্রার্থী যারা

এনসিপি নেতাদের আসনে বিএনপির প্রার্থী যারা
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় দেখা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র শীর্ষ চার সংগঠকের আসনেও বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে।

রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা): এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা।

কুমিল্লা-৪ (দেবিদ্বার): এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী।

পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া): এসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নির্বাচনী আসনে বিএনপি প্রার্থী হয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি): এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মমিনুল হক।

এ চার আসনে বিএনপির প্রার্থী ঘোষণার মাধ্যমে, দুই দলের সম্ভাব্য সমঝোতা কিংবা আসন সমন্বয়ের গুঞ্জন কার্যত শেষ হয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান