Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ৩ নভেম্বর ২০২৫

এনসিপি ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে: সারজিস

এনসিপি ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে: সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার (৩ নভেম্বর) ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সারজিস আলম বলেন, বাংলাদেশ এখন এক সংকটময় সময় পার করছে। আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্য মেনে নেবে না। এ কারণে আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনও অধিকার নেই।

নির্বাচন কমিশনকে সমালোচনা করে সারজিস বলেন, ইসি স্বেচ্ছাচারিতা করেছে, কারণ শাপলা প্রতীকের পরিবর্তে ‘শাপলা কলি’ প্রতীক দেয়া হয়েছে। তবুও এনসিপি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশনের এমন আচরণ ভবিষ্যতেও চললে তাদের প্রতি আস্থার সংকট তৈরি হবে। যদি ইসি আগের মতো কোনো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের ভবিষ্যতও পূর্বসূরিদের মতোই হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য