Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ৮ নভেম্বর ২০২৫

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: জামায়াত আমির

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতের মূল লক্ষ্য—এ যুদ্ধে কোনো আপস নয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। অতীতের ব্যর্থতা নিয়ে আর কামড়াকামড়ি নয়, এখন সময় ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার।

তিনি আরও বলেন, জামায়াত প্রতিশ্রুতির রাজনীতিতে নয়, কাজের মাধ্যমে বিশ্বাস অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। অনেক দল নির্বাচনের আগে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর সব ভুলে যায়। দেশের মানুষ এখন এসব ধোঁকাবাজির রাজনীতি চেনে। এবার তাদের না বলার সময় এসেছে।

দেশের স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। কেউ আমাদের দাদা বা বড় ভাই নয়। আমরা কারো রক্তচক্ষু বা নির্দেশনায় নয়, নিজেদের পায়ে দাঁড়িয়ে মর্যাদার সঙ্গে এগিয়ে যাবো। বৈরিতা নয়, বন্ধুত্ব ও সমতার ভিত্তিতেই হবে আমাদের পররাষ্ট্রনীতি।

ডা. শফিকুর রহমান আরও জানান, জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে নৈতিক ও আধুনিক শিক্ষা চালু, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং সভ্য ও উন্নত দেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক স্থাপনের মাধ্যমে “মানবিক বাংলাদেশ” প্রতিষ্ঠা করবে।

তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, আমরা এমন এক আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা সরকারের মুখাপেক্ষী নয়—বরং নিজের উদ্যোগে দেশকে এগিয়ে নেবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।

এর আগে জামায়াত আমির পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুল আরাফা মসজিদে আসর এবং বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পশ্চিম মনিপুরে আয়োজিত সুধী সমাবেশেও অংশ নেন।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত