Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ১০ নভেম্বর ২০২৫

সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৩৪ ঘণ্টা অনশন শেষে রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অনশন ভাঙলেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তার মুখে পানি তুলে অনশন ভাঙান।

অনশন ভাঙার পরপরই তারেক রহমানকে একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দীর্ঘ অনশনে তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন ছিলো।

অনশন ভাঙানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা লড়েছেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন, কেউ কেউ আজও পঙ্গুত্ব বরণ করেছেন। তারেকও দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার।

তিনি আরও বলেন, আমজনতার দল গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াই করছে। তারা দল নিবন্ধনের জন্য আবেদন করেছিলো, কিন্তু তা অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে। আজ আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি—তাদের আবেদন পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছি। আশা করি, ইসি ন্যায়বিচার করবে।

সালাহউদ্দিন জানান, আমি তারেককে বলেছি, তোমার জীবন এখন আন্দোলনের জন্য প্রয়োজন। সুস্থ হও, তোমার দল ও দেশের মানুষের জন্য আরও কাজ করতে হবে। তিনি আমার অনুরোধ রেখেছেন এবং অনশন ভেঙেছেন।

প্রসঙ্গত, আমজনতার দলকে নিবন্ধন দেয়ার দাবিতে গত সপ্তাহ থেকে টানা ১৩৪ ঘণ্টা অনশন করছিলেন তারেক রহমান। অনশনের সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সাধারণ মানুষ এসে অনশন ভাঙানোর অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। অবশেষে বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন আহমদের অনুরোধেই অনশন ভাঙেন তিনি।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারেক রহমান বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮