Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২:২২, ১৪ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু শুক্রবার থেকে

খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু শুক্রবার থেকে
ফাইল ছবি

দিনাজপুর জেলা বিএনপি শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের জন্য জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা একসঙ্গে প্রচারণায় নামবেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জেলা বিএনপি জানিয়েছে, একই দিনে প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হবে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিতিতে আরেকটি সভার আয়োজন করা হবে।

এর আগে জেলা সদরস্থ প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রাখা হয় এবং আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন ডা. জাহিদ হোসেন।

সভায় তিনি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেয়ায় কৃতজ্ঞতা জানান। ডা. জাহিদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, এতে জনগণের অর্থ ও সময়ের সাশ্রয় হবে। যারা এ উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে, তারা সঠিক কাজ করছেন না।

তিনি আরও বলেন, তরুণ ভোটারদের কাছে বেগম খালেদা জিয়ার অভিজ্ঞতা আন্দোলন-সংগ্রাম থেকে। আমাদের কাজকর্ম, আচরণ ও ব্যক্তিত্ব দিয়ে তাদের মন জয় করতে হবে। মানুষ আমাদের পছন্দ করবে, তা নিশ্চিত করলে বিএনপি জয়ী হবে।

সভায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সভাপতিত্ব করেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি অনুষ্ঠান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।

সূত্র: বাসস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত