Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:০৫, ৬ নভেম্বর ২০২৫

প্রার্থী হলেন সিলেট-৪ আসনে

বেগম খালেদা জিয়ার নির্দেশে মনোনয়ন পেলেন আরিফুল

বেগম খালেদা জিয়ার নির্দেশে মনোনয়ন পেলেন আরিফুল
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরাসরি নির্দেশে সিলেট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের সাবেক মেয়র ও আলোচিত নেতা আরিফুল হক চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ওই বৈঠকে রাত ১০টা পর্যন্ত চেয়ারপারসনের সঙ্গে আলোচনা শেষে আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হন। এর আগে তিনি সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশা করছিলেন। ওই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে প্রার্থী ঘোষণা করার পর আরিফুলকে ঢাকায় তলব করা হয় এবং শেষ পর্যন্ত তাকে সিলেট-৪ আসনে প্রার্থী করা হয়।

আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, চেয়ারপারসনের নির্দেশ আমি কখনও অমান্য করিনি, করবও না। সিলেট-৪ আসনে তার নির্দেশেই নির্বাচনে যাচ্ছি। সব আল্লাহর ইচ্ছা। চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী, তার আদেশই আমাদের রাজনীতির দিকনির্দেশনা।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় হাই কমান্ডের ডাকে ঢাকায় যান আরিফুল। সেখানে একাধিক দফায় বৈঠক শেষে বুধবার রাত ৯টার দিকে খালেদা জিয়া তাকে ব্যক্তিগতভাবে ডেকে পাঠান এবং সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার নির্দেশ দেন।

আরিফুল হক চৌধুরী ১৯৫৯ সালের ২৩ নভেম্বর সিলেটের কুমারপাড়ার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ শফিকুল হক চৌধুরী ও মাতা আমিনা বেগম। শৈশব থেকেই তিনি স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং পরে সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ও উন্নয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের জরুরি অবস্থায় তিনি যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনসহ একাধিক মামলার মুখোমুখি হন। ২০০৮ সালে তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হলেও ২০১৩ সালে উচ্চ আদালতে খালাস পান।

২০১৩ সালের সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে সিলেট সিটির মেয়র নির্বাচিত হন। ২০১৮ সালের পুনর্নির্বাচনেও তিনি বিজয়ী হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ গ্রহণ করেন। মেয়র হিসেবে তিনি সাইফুর রহমান শিশু পার্কসহ নগরীর অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আরিফুল হক চৌধুরী বিএনপির জাতীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট অঞ্চলে দলের অন্যতম প্রভাবশালী নেতা এবং স্থানীয় রাজনীতিতে খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান