Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৮, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:০৯, ১৫ জানুয়ারি ২০২৬

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের ২৫৩ আসন বন্টন চূড়ান্ত

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের ২৫৩ আসন বন্টন চূড়ান্ত
ছবি: সংগৃহীত

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলভিত্তিক আসন বণ্টনের ঘোষণা দিয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট। তবে সবকিছু চূড়ান্ত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি, যা নতুন করে রাজনৈতিক কৌতূহল তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আসন সমঝোতার বিস্তারিত তুলে ধরা হয়। তবে ওই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জোটের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক সুযোগ। তার ভাষায়, বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আগে কখনও এতগুলো রাজনৈতিক দল একত্র হয়ে এমন বড় জোট গঠন করেনি। এ ঐক্য ভবিষ্যতের জন্য একটি মডেল হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

ঘোষিত আসন বণ্টন অনুযায়ী, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী দেবে ৩০টি আসনে।

এছাড়া, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে প্রার্থী দেবে বলে জানানো হয়। জোটের অন্যান্য শরিকদের মধ্যে খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দেবে।

বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জোটের অন্তর্ভুক্ত থাকলেও তাদের জন্য কতটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অন্যদিকে, বহুল আলোচিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন সংরক্ষণ করে রেখেছে ১১ দলীয় জোট। তবে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জোটে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে অবস্থান পরিষ্কার করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় ‘নির্বাচনী সমঝোতা’ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে। ওই সংবাদ সম্মেলনে দলটির চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা