Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ জানুয়ারি ২০২৬

গায়ের জোর নয়, মানুষের ভালোবাসায় রাষ্ট্র চলুক: মান্না

গায়ের জোর নয়, মানুষের ভালোবাসায় রাষ্ট্র চলুক: মান্না
ফাইল ছবি

ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গায়ের জোরে দেশ চালানো যাবে না—এমন সরকারই এখন জনগণের প্রত্যাশা। মানুষের মতামত, প্রয়োজন ও অধিকারকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, যারা ক্ষমতায় যাবেন, তাদের কাছে জনগণ নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরবে। এলাকার উন্নয়নে কী করা প্রয়োজন, কীভাবে মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা যায়—সেসব কথা নির্ভয়ে বলার সুযোগ থাকতে হবে। চিকিৎসা, শিক্ষা ও মৌলিক সেবায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেই একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সরকারের কাছ থেকে জনগণের প্রাপ্য বুঝে নিতে হবে। বেকার ভাতা, দুঃস্থ ভাতা, নারী ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যেন ঘুষ দিতে না হয়—এমন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। এসব ভাতা মানুষের অধিকার, দয়া নয়—এ মানসিকতা রাষ্ট্রকে ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন মান্না।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে এমন একটি সরকার প্রয়োজন, যারা ২৪-এর গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম চলছে, এখন সে সংগ্রামের ফসল ঘরে তোলার সময়। ভোটের মাধ্যমেই এমন একটি সরকার গঠন করতে হবে, যেখানে দুর্বৃত্তদের কোনও জায়গা থাকবে না।

মান্না বলেন, অতীতের মতো গায়ের জোরে শাসন চলবে না। মানুষের ভালোবাসা, সম্মতি ও অংশগ্রহণের মধ্য দিয়েই সমাজ ও দেশ পরিচালিত হতে হবে। ক্ষমতার লড়াই নয়, রাষ্ট্র গঠনের দায়িত্বই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কে মন্ত্রী হবে, কে এমপি হবে—এ প্রশ্নগুলো পরে আসবে। এখন প্রয়োজন সবাই মিলে দেশ গড়ার শপথ নেয়া। যেভাবে মুগ্ধ, আবু সাঈদের মতো তরুণরা জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখাতে হলে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। তাদের রক্তের বিনিময়ে যদি মানুষের জীবন আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ না হয়, তাহলে সে আত্মত্যাগের প্রকৃত সম্মান রক্ষা হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ