Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ২ জানুয়ারি ২০২৬

হলফনামার তথ্যগরমিলে বাদ পড়লেন মান্না

হলফনামার তথ্যগরমিলে বাদ পড়লেন মান্না
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেওয়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্বাচনি হলফনামায় তথ্যের অসঙ্গতি থাকায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান। যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হলফনামার বিভিন্ন তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছান বলে জানানো হয়।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে হলফনামায় দেয়া তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার গরমিল থাকায় নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী তার মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়নি।

একই দিনে বগুড়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্দার মনোনয়নপত্রও বাতিল করা হয়। এছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে শাহজাদী আলম লিপির মনোনয়নপত্রও যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বগুড়া জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বগুড়া-১, বগুড়া-২ ও বগুড়া-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত এ কার্যক্রম চলমান ছিলো বলে জানিয়েছে নির্বাচন অফিস।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় আপিল করার সুযোগ পাবেন বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ