Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

যেসব আসনের ব্যালটে নেই ধানের শীষ

যেসব আসনের ব্যালটে নেই ধানের শীষ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। রাজনৈতিক সমঝোতা ও আইনি জটিলতার কারণে এসব আসনে বিএনপি দলীয়ভাবে প্রার্থী দিচ্ছে না।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি আটটি আসন ছেড়ে দিয়েছে। ফলে এসব আসনে বিএনপির কোনও প্রার্থী নেই এবং ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক। এর বাইরে আরও একটি আসনে আদালতের রায়ে বিএনপি প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ায় সেখানেও দলটি নির্বাচনের বাইরে রয়েছে।

সমঝোতা অনুযায়ী ৩০০ আসনের সংসদে বিএনপি পাঁচটি মিত্র দলকে মোট আটটি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে চারটি আসন পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বাকি চারটি আসন ভাগ করে নিয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণঅধিকার পরিষদ। এসব আসনে সংশ্লিষ্ট দলগুলো নিজ নিজ প্রতীকে নির্বাচন করছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীক নিয়ে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সিলেট-৫ আসনে দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী প্রার্থী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে লড়ছেন। ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রয়েছেন কোদাল প্রতীকে। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করছেন।

এ আটটি আসনের বাইরে কুমিল্লা-৪ আসনে সম্পূর্ণ ভিন্ন কারণে ব্যালট থেকে বাদ পড়েছে ধানের শীষ। ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র আদালত চূড়ান্তভাবে বাতিল করেছেন। ফলে ওই আসনেও বিএনপির কোনও প্রার্থী থাকছে না।

সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নয়টি আসনের ব্যালটে অনুপস্থিত থাকছে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ। যদিও এসব আসনের কয়েকটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা