Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ১০ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে নৌকার সমর্থকদের মির্জা ফখরুল

‘নৌকা নেই, মাঝি পালিয়েছে—ধানের শীষ আপনাদের পাশে আছে’

‘নৌকা নেই, মাঝি পালিয়েছে—ধানের শীষ আপনাদের পাশে আছে’
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ থাকছে না, কারণ এর মূল মাঝি সবাইকে ফেলে পালিয়ে গেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ আর আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা নেই—কারণ মাঝি পালিয়ে গেছেন ইন্ডিয়া। তবে হতাশ হওয়ার কিছু নেই, ধানের শীষ আপনাদের পাশে আছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

নৌকার সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, 

ধানের শীষ আপনাদের সঙ্গেই আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বিএনপি জনগণের দল, আমরা প্রতিশোধ নয়—ন্যায়বিচার ও পরিবর্তনের রাজনীতি করি।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফখরুল বলেন, এখন আট দল পিআর (Proportional Representation) ব্যবস্থা চাপিয়ে দিতে চায়। জনগণ এর অর্থ বোঝে না, তবু তাদের ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর চক্রান্ত চলছে।

তিনি আরও বলেন, আগে নির্বাচনে জয়ী হোন, তারপর জনগণের মতামত নিয়ে পিআর বাস্তবায়ন করুন। জোর করে চাপিয়ে দিলে বিএনপি ও জনগণ তা মেনে নেবে না।

এর আগে ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে দেশবিরোধী ষড়যন্ত্র করেছিলো, তারা আজও বাংলাদেশকে গিলে খেতে চায়। এ দেশের মানুষ তাদের সঙ্গে কোনো আপস করবে না।

ভবিষ্যৎ সরকার গঠন ও নীতিমালার দিকনির্দেশনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বিএনপি সরকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা