Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ০০:১৮, ১৩ আগস্ট ২০২৫

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের দেড় দশক পর আগামী ফেব্রুয়ারিতে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। তাই দেশের নারী-পুরুষ, তরুণ-যুবক, ছাত্রসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী তিন সংগঠন—জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন তারেক রহমান।

তিনি বলেন, 

যারা আমার নেতাকর্মী, যারা সংবাদকর্মী, তাদের মাধ্যমে আমি দেশের প্রতিটি মানুষের কাছে বলতে চাই—ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

প্রযুক্তি-নির্ভর যুবসমাজ গড়তে দলের কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করা। দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম, তখন সেটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রূপ নেয়, যা সঠিকভাবে কাজে লাগালে জাতীয় উন্নয়নের প্রধান চালিকাশক্তি হতে পারে।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ কর্মক্ষম বয়সে থাকায় এই বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় প্রশিক্ষিত করতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদে পরিণত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল