Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪২, ২২ জানুয়ারি ২০২৬

গভীর রাতে সিলেটে ভোট চাইলেন এলাকার জামাতা

ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে তার শ্বশুরবাড়ি থেকে এ প্রচারণা শুরু করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। আমাদের লক্ষ্য ধানের শীষ জয়যুক্ত করা।

তিনি আরও বলেন, বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনারা আপনার মেয়ের সম্মান রক্ষা করবেন। সে সম্মান তখনই নিশ্চিত হবে, যখন ধানের শীষ জয়যুক্ত হবে।

তারেক রহমান উপস্থিত জনতার কাছে জানান, তিনি জানতে চাইছেন এ এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত করতে পারবেন কি না। উপস্থিত জনতা একযোগে ধানের শীষে ভোট দেয়ার আশ্বাস দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা