Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপিকে প্রশ্ন জামায়াত আমিরের

৫৯ ঋণখেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন কীভাবে

৫৯ ঋণখেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন কীভাবে
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ভোটের প্রচারণায় বিভিন্ন দলের নেতারা একে অপরের বিরুদ্ধে কঠোর সমালোচনায় মুখর। এ ধারাবাহিকতায় বিএনপির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাত— তাদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদের বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা কীভাবে দুর্নীতি দমন করবেন?

ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

বিএনপির নাম সরাসরি উল্লেখ না করে ডা. শফিকুর রহমান বলেন, একটি দল প্রায়ই দাবি করে যে তারা ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু দুর্নীতিবিরোধী অবস্থান নিলে তা নিজের দল থেকেই শুরু করা উচিত। যারা বড় ঋণখেলাপি ও ব্যাংক লুটের সঙ্গে জড়িত বলে পরিচিত, তাদের মনোনয়ন দিয়ে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলা জনগণ গ্রহণ করবে না, মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন <<>> দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি, ঘোষণা তারেক রহমানের

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা বর্তমানে নানা চাপের মুখে রয়েছেন। তার অভিযোগ, দীর্ঘদিন বিদেশে অবস্থান করা কিছু ব্যক্তি দেশে ফিরে এসে খুনের মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি করছেন। আগস্টের ৬ তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত এসব অপকর্ম বন্ধ হয়নি। এমনকি ফুটপাতের ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, বলেন তিনি।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, আমরা কি এজন্য আন্দোলন করেছি যে, পুরোনো চাঁদাবাজির জায়গায় নতুন চাঁদাবাজি প্রতিষ্ঠিত হবে?

নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক মাঠ আরও সরগরম হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা
শতকোটিপতি ক্লাবে মেসির ঐতিহাসিক প্রবেশ
ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি
হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ
যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫
মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’
রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালগালিচার ঝলক পেরিয়ে শেষ হলো কান উৎসবের ৭৯তম আসর
ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী
ইসলামী ব্যাংকের নয়া চেয়ারম্যান খুরশীদ আলম