Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনাদের কাউকে ছাড়বো না, বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

‘যদি অন্য দলকে ভোট দেন, ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেবো’

‘যদি অন্য দলকে ভোট দেন, ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেবো’
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি ছাড়া অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড় দেয়া হবে না—এমনকি প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন বলে ভাইরাল ভিডিওতে শোনা গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ওই আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সভার একাধিক ভিডিও সোশ্যালর মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।

ভাইরাল ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, 

যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেবো।

তবে গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন, বক্তব্যটি ছিলো ‘কথার কথা’। তার ভাষ্য, ওই উঠান বৈঠকটি গভীর রাতে অনুষ্ঠিত হয় এবং তিনি সারা দিন নির্বাচনি প্রচারণায় ব্যস্ত থাকায় ক্লান্ত ছিলেন। রাত প্রায় দুইটা বাজে। সকাল ৯টা থেকে বের হয়ে সারাদিন সভা-সমাবেশ করেছি। খুব ক্লান্ত ছিলাম। এমন সময়ে কথার কথা বলতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ওই মন্তব্য করেছি। এর বাইরে কিছু নয়, বলেন তিনি।

এদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, মঞ্জুরুল আহসানের মন্তব্যে দল বিব্রত। এ বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। দল এর দায়ভার নেবে না। এটি দলীয় কোনো বক্তব্য নয়, বলেন তিনি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন চারবারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও পরে নির্বাচন কমিশনে শুনানিতে তার প্রার্থিতা বাতিল হয়। একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ আনেন।

প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন, কিন্তু তা খারিজ হয়। পরে লিভ টু আপিল করলেও গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগ তার আবেদন নাকচ করে দেয়। ফলে তিনি চূড়ান্তভাবে নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা