Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

বিতর্কের আহ্বান জামায়াত আমিরের, আয়োজনে আগ্রহী ডাকসু

বিতর্কের আহ্বান জামায়াত আমিরের, আয়োজনে আগ্রহী ডাকসু
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের নীতিমালা নিয়ে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের কল্যাণে কোন নীতিমালা সবচেয়ে কার্যকর—সে বিষয়েই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন,

আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি—কে এ দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে, তা প্রমাণ করার জন্য।

পোস্টে তিনি আরও বলেন,

নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন রাজনৈতিক ধারা তুলে ধরছে।

সহিংস রাজনীতির বিপরীতে কল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতির কথা উল্লেখ করে জামায়াত আমির লেখেন, মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে।

ডা. শফিকুর রহমানের এ আহ্বানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। তিনি পোস্টটি শেয়ার করে মন্তব্য করেন, ডাকসু এটি (বিতর্ক) আয়োজন করতে আগ্রহী।

তবে কী ধরনের কাঠামো, ফরম্যাট বা কারা অংশ নেবেন—সে বিষয়ে জামায়াত আমিরের পোস্টে কোনও নির্দিষ্ট দিকনির্দেশনা দেয়া হয়নি। এ নিয়ে এখন পর্যন্ত অন্য কোনও রাজনৈতিক দল বা জোটের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রার্থীরা বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা