Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের অপেক্ষায় দেশ

মন্ত্রিসভায় কারা থাকছেন, আলোচনায় জায়মা ও মাহদী আমিন

মন্ত্রিসভায় কারা থাকছেন, আলোচনায় জায়মা ও মাহদী আমিন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠনের পথে থাকায় রাজনৈতিক অঙ্গনে এখন প্রধান আলোচনার বিষয়—নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরই মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। বিএনপি নেতারা বলছেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই শপথ অনুষ্ঠিত হবে এবং অল্প সময়ের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদের তালিকা প্রকাশ করা হতে পারে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে। দলের প্রতি ত্যাগ, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিষয়ভিত্তিক দক্ষতার ভিত্তিতে সদস্য বাছাই করা হবে। আকারে বড় নয়, বরং কার্যকর ও সংক্ষিপ্ত মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার তাদের অগ্রাধিকার। তিনি জানান, দলীয় ইশতেহার ও ‘জুলাই জাতীয় সনদ’-এ করা অঙ্গীকার বাস্তবায়নে নতুন সরকার কাজ করবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে বিজয়ী হয়েছেন। দলীয় সূত্র বলছে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর বড় সন্তান হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবার সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

কারা থাকতে পারেন মন্ত্রিসভায়

দলীয় ও রাজনৈতিক মহলে যেসব নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে, তাদের মধ্যে আছেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়া আবদুল আউয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, জহিরউদ্দিন স্বপন, রেজা কিবরিয়া, এহসানুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শামা ওবায়েদসহ আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। জোট শরিকদের মধ্যেও সম্ভাব্য প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে।

টেকনোক্র্যাট কোটায় নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ কয়েকজনের নামও শোনা যাচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জায়মা রহমান ও মাহদী আমিনের ভূমিকা

প্রধানমন্ত্রীকে সহযোগিতাবিষয়ক গুরুত্বপূর্ণ কোনও দায়িত্বে যেতে পারেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান—এমন আলোচনা রাজনৈতিক মহলে রয়েছে। একইভাবে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন–এর নামও গুরুত্বপূর্ণ দায়িত্বের সম্ভাব্য তালিকায় রয়েছে।

তবে এখনও চূড়ান্ত তালিকা ঘোষণা হয়নি। শপথের পরই পরিষ্কার হবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। দেশের রাজনৈতিক পরিসরে তাই এখন একটাই প্রশ্ন—কেমন হতে যাচ্ছে বিএনপির নতুন মন্ত্রিসভা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ