Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর

সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপির ৬ সদস্যের প্রতিনিধিদল

সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপির ৬ সদস্যের প্রতিনিধিদল
ফাইল ছবি

অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সরকারি বাসভবন যমুনায় গিয়ে সনদে স্বাক্ষর করবে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি যমুনায় যাবে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সোমবার দুপুরে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। দলটি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারা আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। ওই সনদকে ঘিরে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছিলো। তবে সে সময় এনসিপি স্বাক্ষর করেনি। অবশেষে নির্বাচনের পর দলটি সনদে যুক্ত হতে যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এ পদক্ষেপ চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা