Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

৮৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে শিশির মনির

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে শিশির মনির
ছবি: সংগৃহীত

২০২৬–২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির আমির শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে সক্রিয় এ আইনজীবীর অন্তর্ভুক্তি দলটির কেন্দ্রীয় নেতৃত্বে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), সাইফুল আলম খান এমপি, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান এমপি, শাহজাহান চৌধুরী এমপি প্রমুখ।

এ ছাড়া আইনজীবী, আলেম, শিক্ষাবিদ ও সংগঠক মিলিয়ে আরও অনেকে কর্মপরিষদে স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মণ্ডল, অধ্যাপক নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান, আবিদুর রহমান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

দলীয় সূত্র জানায়, আগামী দুই বছর দলীয় সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং জাতীয় ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে এই কেন্দ্রীয় কর্মপরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা