Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সিটিতে দলীয় প্রশাসক নিয়োগ জনআকাঙ্ক্ষার পরিপন্থী: জামায়াত

সিটিতে দলীয় প্রশাসক নিয়োগ জনআকাঙ্ক্ষার পরিপন্থী: জামায়াত
ফাইল ছবি

ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে জনআকাঙ্ক্ষার পরিপন্থী বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সদ্য গঠিত সরকারের এ সিদ্ধান্ত শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ার শামিল বলে মন্তব্য করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনের পর বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যাশা ছিলো জনগণের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর স্থানীয় সরকারেও নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নেবেন—এমন আশা তৈরি হয়েছিলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে উল্লেখ করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয় এবং প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ