Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তানের জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠকের জন্য জড়ো হন। একপর্যায়ে সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য। বিকেল ৪টার দিকে পুলিশ জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে সেখানে থাকা নেতাকর্মীদের একে একে বের করে আনে। এ সময় অনেকের হাতে হাতকড়া পরানো ছিলো।

পুলিশের অভিযানের সময় এক আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাশের একটি ড্রেনে লুকিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পাননি তিনি। পুলিশ সদস্যরা ড্রেন থেকে তাকে টেনে তুলে প্রিজন ভ্যানে নিয়ে যান।

এর আগে জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়। পরে সেখানে আওয়ামী লীগের আরও নেতাকর্মী উপস্থিত হন। একপর্যায়ে তাদের সংখ্যা প্রায় তিন শতাধিক হয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিদের পরে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর গুলিস্তান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

দখল, হামলা, লুটপাটে উত্তপ্ত রাজধানী: আইনশৃঙ্খলা নিয়ে বাড়ছে প্রশ্ন
ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ.লীগ সংশ্লিষ্টতা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে ফের গণভোটের উদ্যোগ
এক রুটি, এক কাপ চা—মেয়ের পিতৃবৎসলে কাঁদলো নেটদুনিয়া
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেয়ার আগেই ডেঙ্গুতে ডেঙ্গুতে মৃত্যু আঁচলের
নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
ফের উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংক উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কার—প্রশ্ন নাহিদ ইসলামের
হাসিনার জন্মদিনের কেক-মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগ
নিউইয়র্ক-নিউ জার্সিতে ঝড়ের তাণ্ডব, জরুরি অবস্থা
তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন থামাতে পারবে না: সালমান মুক্তাদির
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের