Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ৯ অক্টোবর ২০২৫

সাবেক এমপি সুমনসহ আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার

সাবেক এমপি সুমনসহ আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে ডিবি পুলিশের একটি টিম গ্রেফতার করেছে। তবে, প্রাথমিকভাবে গ্রেফতারের কারণ বা অভিযোগের বিস্তারিত এখনো জানা যায়নি। তিনি বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিএমপির পাঠানো এক বার্তায় জানানো হয়, সাবেক এমপি সুমনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানানো হয়।

সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর পুনর্গঠন ও গোপন বৈঠক নিয়ে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছিলো। সে প্রেক্ষিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি।

ডিবির একাধিক সূত্র জানিয়েছে, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও সহিংসতার পরিকল্পনায় জড়িত থাকার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে মামলার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

সাবেক এমপি মো. ওমর ফারুক সুমন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা