Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৭, ১০ মে ২০২৫

আপডেট: ০২:৫৭, ১০ মে ২০২৫

আন্দোলন ছড়িয়েছে সারাদেশে

আওয়ামী লীগ নিষিদ্ধে জেগে আছে শাহবাগ

আওয়ামী লীগ নিষিদ্ধে জেগে আছে শাহবাগ
ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগ আবারও রূপ নিয়েছে গণআন্দোলনের চত্বরে। শুক্রবার দিবাগত রাত (১০ মে) জুড়ে স্লোগান আর প্রতিবাদের গর্জনে কাঁপে শাহবাগ। কেন্দ্রীয় দাবি—‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো’।

‘গণহত্যাকারীদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না’

শাহবাগের রাজপথে রাতভর অবস্থান নেয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’ লেখা ব্যানার। আন্দোলনের স্পিরিট ধরে রাখতে বড় স্ক্রিনে প্রদর্শিত হয় শেখ হাসিনার শাসনামলের গুম-খুন, নির্যাতনের প্রামাণ্যচিত্র।

জনতা স্মরণ করে ২০১৮, ২০১৪, এমনকি ২০০৯-এ ঘটে যাওয়া দমন-পীড়নের ইতিহাস। রাত যত গভীর হয়, প্রতিবাদের সুর ততই তীব্র হয়।

এনসিপি’র নেতৃত্বে তিন দফা দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন তিন দফা দাবি—

  • আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা,
  • দলটির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার**,
  • ঘোষিত জুলাই-ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।

তিনি জানান, এ দাবিগুলো মানা না হলে আন্দোলন থামবে না। শনিবার (১০ মে) ঢাকা জুড়ে গণজমায়েত ও লাগাতার ব্লকেড কর্মসূচি চলবে।

শাহবাগ ছাড়িয়ে সারা দেশে?

রাতেই ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্কবার্তা দেন— দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

এদিকে বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। শুক্রবার সকালে সেই বিক্ষোভ রূপ নেয় শাহবাগ অবরোধে। বিকেল সাড়ে ৪টায় ছাত্র-জনতা শাহবাগ মোড়ে বসে পড়ে। রাজপথজুড়ে তখন একটাই আওয়াজ— ‘শেখ হাসিনার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।.

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের