Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৮, ৭ মার্চ ২০২৫

পিনাকী সার্জারির টেবিলে, দোয়া চাইলেন 

পিনাকী সার্জারির টেবিলে, দোয়া চাইলেন 
ফাইল ছবি

সবার কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (০৭ মার্চ) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল এনেস্থেসিয়া দিয়ে। গুরুতর কিছু নয় কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সে ১৯৯০ এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। তো এ সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে।

তিনি লেখেন, আমার ভিডিও হয়তো নিয়মিতই দেয়া যাবে। রেকর্ড করে দেয়া আছে গত রাতেই। ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে। আশা করি হাসপাতাল থেকে দুই তিন দিনেই ছেড়ে দেবে।

তিনি আরও লেখেন, এনেস্থেসিয়া নেয়ার আগে মনে হয় যদি আর কখনও জ্ঞান ফিরে না আসে? মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এ জীবনের বেশির ভাগটাই যন্ত্রণার। খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার। তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজার করে আনন্দের উপলক্ষ্য দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না।

পিনাকী লিখেছেন, যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে। আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারও জন্য থেমে থাকে না। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায়ে রাখবেন। ক্ষমতা নয় মজলুমের সঙ্গে থাকবেন, কারণ সত্য থাকে ওইখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত