Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৩০ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:০৫, ৩০ জানুয়ারি ২০২৫

পিনাকীর চোখে বিএনপির দুর্বলতা

পিনাকীর চোখে বিএনপির দুর্বলতা
ফাইল ছবি

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে বিএনপির সম্ভাব্য শাসনকাল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিএনপির সমালোচনা করে একটি পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য।

‘সবার দেশ’ পাঠকদের জন্য পিনাকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেইজন্যই বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কালপর্বে বাংলাদেশের নেতৃত্বে কল্পনা করি, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে।

আসেন দেখি সেগুলো কী কী?

১. তরুণদের রিক্রুটমেন্ট নাই। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়।

২. বিএনপির নিজস্ব মিডিয়া নাই। দলীয় পত্রিকা নাই। বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই।

৩. বিএনপির বুদ্ধিজীবী নাই। যারা আছে তাদের ন্যুনতম পলিটিক্যাল ট্রেনিং নাই।

৪. বিএনপি ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মান করে যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার।

৫. বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল।

৬. বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র। তাই দলের নেতা কর্মীদের উপরে নিয়ন্ত্রণ দুর্বল।

৭. বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই।

৮. বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই। তার ভিশন খুব শর্ট টার্ম। সে জানেনা আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে আর সেই দুনিয়ায় তার স্টেইক কী হবে? সে তার জায়গাটা কীভাবে সিকিওর করবে।

৯. বিএনপির মুল নেতৃত্ব অতিশয় বৃদ্ধ। শীর্ষ নেতৃত্বে তারুণ্য নাই।

১০. বিএনপি তার কৌর পলিটিক্সই ডিফাইন করতে পারে নাই এখনো। তার কোন হিস্ট্রিসিজম নাই। তার ইতিহাসে কোন নোঙ্গর নাই যেইখান থেকে সে শক্তি নিবে, বয়ান বানাবে, আগামীর প্রজেকশন করবে।’

বিএনপির আরও কোনো রাজনৈতিক দুর্বলতা থাকলে এ পোস্টের কমেন্টে যুক্ত করতে তার ফলোয়ারদের আহ্বান জানান এ অনলাইন অ্যাক্টিভিস্ট।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত