Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ১৫ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সহায়তার অভিযোগ তুলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান। 

চিঠিতে ইরান অভিযোগ করেছে, এ পাঁচ দেশ তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের ওপর হামলার সুযোগ করে দিয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তেহরানের দাবি, এসব দেশের কারণে ইরানের যে বস্তুগত ও নৈতিক ক্ষতি হয়েছে, তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 

ইরানি দূত আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর মূল্যায়ন প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে যে, এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো হয়েছে। কিছু ক্ষেত্রে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলায় সরাসরি অংশগ্রহণের অভিযোগও তোলা হয়েছে। এ তথ্য আগেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেয়া হয়েছে বলেও দাবি করেছে তেহরান। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলসহ ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। প্রায় ৩৯ দিন ধরে চলা সংঘাতের পর গত সপ্তাহে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়।

এদিকে সংকট নিরসনে রোববার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনও সমঝোতা হয়নি। বিশ্লেষকদের মতে, নতুন এ ক্ষতিপূরণ দাবি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও বাড়িয়ে দিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছালো
ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক
‘বৈশাখী চাঁদা’ না দেয়ায় মৎস্যজীবী দলের নেতার হামলা
১৮০ দিনের কর্মসূচিতে থাকছে ‘ই-হেলথ কার্ড’: প্রধানমন্ত্রী
‘আমি তো বিএনপির মেয়র ছিলাম’, বললেন মনজুর আলম
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
আবেদন করুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, নেই বয়সসীমা
ভারতে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ‘গেম অব চিকেন’: বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা
ইরান সুযোগ পেলে দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে: ট্রাম্প
বার্সেলোনা থেকে গাজার পথে ‘সর্ববৃহৎ’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
কানাডা সহজ করলো নাগরিকত্ব আইন