Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ৫ এপ্রিল ২০২৬

আগে শুরু হচ্ছে উচ্চ ঝুঁকির এলাকায়

৩ মে থেকে সারা দেশে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

৩ মে থেকে সারা দেশে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সারা দেশে কার্যক্রম শুরুর আগে উচ্চ ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় আগাম টিকাদান শুরু করা হবে।

এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী রোববার থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব জেলা ও উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, ৩ মে থেকে বাকি এলাকাগুলোতেও টিকা দেয়া শুরু হবে, যাতে কোনও শিশু ঝুঁকির বাইরে না থাকে।

তিনি আরও সতর্ক করে বলেন, দেশে হামের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। বর্তমান অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এবং অতীতের COVID-19 মহামারির চেয়েও কম উদ্বেগজনক নয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে এ কর্মসূচি নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সারজিসের বাবা ভারতে চিকিৎসায়’—ভুয়া ফটোকার্ডে বিভ্রান্তি
আধুনিক যান্ত্রিকতায় অস্তিত্ব সংকটে ভুগছে কামার শিল্প
যশোরে চড়ছে গরম, বাড়ছে লোডশেডিং
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু
এক পাইলট উদ্ধারেই ৪ যুদ্ধবিমান খোয়ালেন ট্রাম্প
নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ: ইরান
শপিংমল ও দোকানপাট বন্ধে নতুন সিদ্ধান্ত সরকারের
অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে নজর দেয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
তদন্তে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
গণমাধ্যমে ‘হামের টিকা’ বিষয়ক ভুল তথ্য
ইরানের হামলায় নাজেহাল ইসরায়েল, বাড়ছে দেশত্যাগ
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ইস্টার সানডে
৩ মে থেকে সারা দেশে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ
যশোরে ২৪ বোতল পেট্রোলসহ যুবক আটক
ট্রাম্পকে ‘জাহান্নামের দরজা’ খুলে দেয়ার হুঁশিয়ারি ইরানের
হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
ইরানে নিখোঁজ ক্রু উদ্ধার, এখনও ঝুঁকিতে উদ্ধারকারী দল
১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির অনুমোদন
হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু