Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ২৬ মার্চ ২০২৬

বিশ্বকাপ প্রস্তুতিতে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি

বিশ্বকাপ প্রস্তুতিতে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি
ফাইল ছবি

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে উড়ে এসে মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে বুয়েনোস আইরেস-এ দলের সঙ্গে যোগ দেন তিনি।

কোচ লিওনেল স্কালোনি-এর অধীনে বিশ্বচ্যাম্পিয়নদের এ ক্যাম্পটি বেশ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচগুলোর মাধ্যমেই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় আলবিসেলেস্তেরা।

ক্লাব ফুটবলে ইন্টার মায়ামি-র হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। সর্বশেষ নিউ ইয়র্ক সিটি এফসি-র বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি একটি চমৎকার ফ্রি-কিক থেকে গোল করেন, যা ছিল তার ক্যারিয়ারের ৭০তম ফ্রি-কিক গোল। পুরো ম্যাচ খেলায় তার ফিটনেস নিয়েও কোনও শঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ বাতিল হওয়ায় নিজেদের মাঠেই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি। এ ম্যাচগুলো শুধু প্রস্তুতির জন্যই নয়, আবেগের দিক থেকেও গুরুত্বপূর্ণ—কারণ বিশ্বকাপের আগে দেশের মাটিতে এটি মেসির শেষ ম্যাচ হতে পারে।

এবারের স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে দল সাজিয়েছেন স্কালোনি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টমাস পালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া মারকোস আকুনা-র ফেরায় রক্ষণভাগ আরও শক্তিশালী হয়েছে।

তবে ইনজুরির কারণে জিওভানি লো চেলসো, লিসান্দ্রো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজ-এর অনুপস্থিতি দলকে কিছুটা চাপে ফেলেছে। তাদের জায়গা পূরণে তরুণদের সুযোগ দিচ্ছেন কোচ স্কালোনি।

আর্জেন্টিনা স্কোয়াডে রয়েছেন—লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেজ, হোসে লোপেজ, গিউলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়েন্দ্রো পারেদেসসহ আরও অনেকে।

বিশ্বকাপের আগে এ প্রস্তুতি ক্যাম্প আর্জেন্টিনার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলটি চায় নিজেদের সেরা ছন্দে ফিরে আবারও বিশ্বমঞ্চে আধিপত্য দেখাতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট