Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ১৬ আগস্ট ২০২৫

ভারতে খেলতে যাচ্ছেন রোনালদো

ভারতে খেলতে যাচ্ছেন রোনালদো
ফাইল ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদো যাচ্ছেন ভারতে। চলতি বছরের শেষ দিকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’তে ভারতের এফসি গোয়ার মুখোমুখি হবে তার ক্লাব আল-নাসর। ফুটবলপ্রেমীদের কাছে এ ম্যাচকে ইতোমধ্যেই বলা হচ্ছে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম বড় সংঘর্ষ।

শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ড্রতে নিশ্চিত হয় গ্রুপ ডি’তে পড়েছে সৌদি আরবের আল-নাসর, ভারতের এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল ও ইরাকের আল-জাওরা। সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট, যেখানে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল যাবে নকআউট পর্বে।

দুই দলের এ লড়াই হবে আগামী ২২ অক্টোবর। সেদিন গোয়া আতিথ্য দেবে রোনালদোর আল-নাসরকে। এফসি গোয়ার সিইও রবি পুষ্কুর বলেছেন, এমন সুযোগ জীবনে একবারই আসে। আল-নাসর আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে আতিথ্য দেয়া আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।

ভারতীয় ফুটবলে এর আগেও বড় তারকাকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছিলো। ২০২৩ সালে নেইমারের ক্লাব আল-হিলালের মুম্বাই সিটির বিপক্ষে খেলার কথা থাকলেও চোটের কারণে মাঠে নামতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। প্রায় দুই বছর পর আবারও আন্তর্জাতিক সুপারস্টারকে আতিথ্য দেয়ার সুযোগ পেলো ভারত।

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে যোগ দেন আল-নাসরে। তবে এখনও বড় কোনো শিরোপা জেতেননি রিয়াদভিত্তিক ক্লাবটির হয়ে। দলের সঙ্গে মাঠে নামবেন আরও তারকা, যেমন সাদিও মানে এবং চেলসি থেকে সদ্য আসা জোয়াও ফেলিক্স।

পুষ্কুর মনে করেন, এ ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য হবে এক মাইলফলক। তার ভাষায়, আমরা এখানে নিজেদের যোগ্যতায় এসেছি। এ ধরনের ম্যাচ আমাদের ইতিহাসের অংশ হতে সাহায্য করবে।

ভারতীয় ফুটবল বর্তমানে চ্যালেঞ্জের মুখে। আয়োজক চুক্তি নিয়ে দ্বন্দ্বের কারণে স্থগিত হয়েছে ২০২৫-২৬ মৌসুমের আইএসএল। কয়েকটি ক্লাব আবার কার্যক্রম স্থগিত রেখেছে কিংবা খেলোয়াড়দের বেতন বন্ধ করেছে। তবুও গোয়ার সিইও আশাবাদী, এই ম্যাচ শুধু অর্থনৈতিক সুবিধাই নয়, দীর্ঘমেয়াদি উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তার কথায়, এটা বৈশ্বিক মনোযোগ আকর্ষণের সুযোগ। স্পনসরশিপ বাড়বে, সমর্থকদের আগ্রহ ফিরবে—যা আমাদের ফুটবলের ভবিষ্যতের জন্য জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য