Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০৫:৪১, ২৯ অক্টোবর ২০২৫

মেসি-রোনালদোসহ ফিফপ্রোর সেরা একাদশের জন্য মনোনীত যারা!

মেসি-রোনালদোসহ ফিফপ্রোর সেরা একাদশের জন্য মনোনীত যারা!
ছবি: সংগৃহীত

ফ্রিফপ্রোর সেরা একাদশের জন্য ২৬ ফুটবলার নাম ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা করে নিয়েছে সময়ের সেরা দুই তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান রোনালদো এবং লিওনেল মেসি। 

মেজর সকার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন মেসি । অন্যদিকে সৌদি প্রো লিগে দারুণ পারফরম্যান্স করে ফুটবলার হিসেবে সর্বোচ্চ ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছে রোনালদো। তাইতো  ২০২৫ সালের পুরুষদের ফিফপ্রো একাদশের জন্য নির্বাচিত ২৬ ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা। তাছাড়া ঘোষিত ২৬ জনের দলে নির্বাচিত হয়েছেন বর্তমান ব্যালন ডি অর জয়ী উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, জুড বিলিংহাম, অ্যালিসন বেকারের মতো তারকা ফুটবলাররা।

ফিফপ্রোর তালিকার জায়গা পাওয়ার শর্ত হচ্ছে খেলোয়াড়দের অবশ্যই ১৫ জুলাই থেকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত অন্তত ৩০টি অফিশিয়াল ম্যাচে অংশ নিতে হবে। চূড়ান্ত একাদশে থাকবে সবচেয়ে বেশি ভোট পাওয়া একজন গোলকিপার, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার, তিনজন ফরোয়ার্ড এবং সর্বোচ্চ মোট ভোট পাওয়া খেলোয়াড়—যেকোনো পজিশন থেকে।

ফিফপ্রোর সেরা ২৬

গোলরক্ষক: আলিসন (লিভারপুল, ব্রাজিল), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)।

ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল/রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), মার্কিনিওস (পিএসজি, ব্রাজিল), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স)।

মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/নাপোলি, বেলজিয়াম), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ/এসি মিলান, ক্রোয়েশিয়া), জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল), কোল পালমার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)।

ফরোয়ার্ড: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল), ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর, পর্তুগাল), মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিসর), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী