Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২১, ৭ সেপ্টেম্বর ২০২৫

রোনালদোর জোড়া গোল, আর্মেনিয়াকে উড়িয়ে দিল পর্তুগাল

রোনালদোর জোড়া গোল, আর্মেনিয়াকে উড়িয়ে দিল পর্তুগাল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে গোলের উৎসবে মেতেছে পর্তুগাল। আর্মেনিয়ার মাঠে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে নেতৃত্ব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। দুজনের জোড়া গোলের সঙ্গে তাল মিলিয়ে স্কোরশিটে নাম তুলেছেন জোয়াও ক্যানসেলো।

ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। ডান দিক থেকে ক্যানসেলোর নিখুঁত ক্রসে হেডে গোল করেন ফেলিক্স। ২০ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

বিরতির পর ফের ভয়ঙ্কর হয়ে ওঠেন এ তারকা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই অসাধারণ ভলিতে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এরপর নেতোর ক্রসে হিল করে গোল করেন ফেলিক্স। শেষ দিকে ক্যানসেলোর গোল পর্তুগালকে ৫-০ ব্যবধানের জয়ের স্বাদ দেয়।

৪০ বছর বয়সেও গোলক্ষুধা কমেনি রোনালদোর। এ ম্যাচে জোড়া গোলের পর তার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়াল অবিশ্বাস্য ৯৪৩-এ, যার মধ্যে ১৪০টি জাতীয় দলের হয়ে। ম্যাচ শেষে অধিনায়কত্বের আর্মব্যান্ড ব্রুনো ফার্নান্দেজের হাতে তুলে দিলেও মাঠ ছাড়ার আগে আবারও প্রমাণ করেছেন—তিনি এখনও পর্তুগালের গোলমেশিন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য