Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৫, ২৭ মার্চ ২০২৬

১০ জন খেলেও ব্রাজিলকে হারিয়ে শক্তির বার্তা দিলো ফ্রান্স

১০ জন খেলেও ব্রাজিলকে হারিয়ে শক্তির বার্তা দিলো ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্যের শক্ত বার্তা দিল ফ্রান্স জাতীয় ফুটবল দল। দারুণ লড়াইয়ে এক খেলোয়াড় কম নিয়েও ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের দল।

ম্যাচের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতি। তাদের দুই গোলেই জয় নিশ্চিত হয় ফরাসিদের।

শুরু থেকেই ম্যাচটি ছিলো জমজমাট। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে প্রথম গোল আসে ৩২তম মিনিটে। উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে দারুণ চিপ শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। কিন্তু ৫৫ মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। দায়ো উপামেকানো ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় দলটি।

সংখ্যায় পিছিয়ে পড়েও দমে যায়নি ফ্রান্স। ৬৫ মিনিটে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন একিতিকে।

৭৭তম মিনিটে গোলমুখে জটলার সুযোগে ব্রাজিলের হয়ে একটি গোল শোধ দেন ব্রেমার। শেষদিকে সমতা ফেরানোর বড় সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, তবে সেটি কাজে লাগাতে পারেননি।

পরিসংখ্যান বলছে, ম্যাচে আধিপত্য ছিলো ব্রাজিলেরই। শট ও প্রত্যাশিত গোল—দুটিতেই এগিয়ে ছিলো তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এ জয়ে বিশ্বকাপের আগে শক্তিশালী বার্তা দিলো ফ্রান্স। আর ব্রাজিল বুঝে গেলো, শুধু সুযোগ তৈরি করলেই হবে না—জয়ের জন্য প্রয়োজন নিখুঁত সমাপ্তি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী