Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৮, ১৪ জুন ২০২৬

মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু

মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে ব্রাজিল। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। প্রথম ১০ মিনিটে হাই-প্রেসিং কৌশলে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে রাখে আফ্রিকার প্রতিনিধিরা।

প্রথম ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। এক পর্যায়ে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোলের দারুণ সুযোগ পান ইগর থিয়াগো। তবে অনুকূল অবস্থানে বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। চমৎকার এক থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন ইসমায়েল সাইবারি। তার নিখুঁত চিপ শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ব্রাজিলকে। ৩২তম মিনিটে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বাম দিক দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে শক্তিশালী শটে গোল করেন তিনি। তার গোলে ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণের লড়াই অব্যাহত থাকে। ব্রাজিল কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে মরক্কোও গোলের জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু আর কোনও দলই জালের দেখা পায়নি।

ফলে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করল ব্রাজিল, আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিলো মরক্কো।

মরক্কোর বিপক্ষে শুরুতেই বিপাকে পড়েছিলো ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত গোলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ড্র করে মাঠ ছেড়েছে দু'দল।  

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী