Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:০৩, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:০৩, ৬ এপ্রিল ২০২৬

ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা অস্কার

ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা অস্কার
ছবি: সংগৃহীত

সব ধরনের ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিল ও সাও পাওলোর তারকা মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। মাত্র ৩৪ বছর বয়সে বুট জোড়া তুলে রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মূলত শারীরিক অসুস্থতার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। গত বছরের শেষদিকে হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন অস্কার। তখন থেকেই ফুটবলপাড়ায় গুঞ্জন ছিলো যে, হয়তো খুব দ্রুতই মাঠকে বিদায় জানাবেন তিনি। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হলো। স্বদেশী ক্লাব সাও পাওলোর সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি সপ্তাহেই ক্যারিয়ারের ইতি টানছেন এ প্লে-মেকার।

ক্লাবের পক্ষ থেকে দেয়া এক আবেগঘন বিবৃতিতে অস্কার বলেন:

সাও পাওলোর হয়ে আমি আরও অনেক কিছু করতে চেয়েছিলাম, আরও লম্বা সময় খেলতে চেয়েছিলাম। আমার বিশ্বাস ছিলো সে সক্ষমতা আমার আছে, কিন্তু দুর্ভাগ্যবশত শারীরিক পরিস্থিতি বাধ সাধলো। এখন আমি অবসরে যাচ্ছি, তবে ভক্ত হিসেবে সবসময় সাও পাওলোর পাশে থাকবো।

ব্রাজিল জাতীয় দলের হয়ে অস্কারের পথচলা ছিলো অত্যন্ত সম্ভাবনাময়। তবে ২০১৫ সালের পর আর কখনও সেলেসাওদের জার্সিতে দেখা যায়নি তাকে। ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২টি গোল করেছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।

অস্কারের ক্যারিয়ারের সোনালী সময় কেটেছে ইংলিশ ক্লাব চেলসিতে। ২০১২ সালে ব্লুজদের ডেরায় যোগ দেয়ার পর তিনি ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি ইউরোপা লিগ জয়ের গৌরব অর্জন করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী