Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:০২, ৭ জুলাই ২০২৬

টানা ৬ ম্যাচে গোল না খাওয়ার বিশ্ব রেকর্ড!

পর্তুগাল বধের রাতে স্পেনের ইতিহাস

২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-র লড়াইয়ে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা। এ জয়ের সাথে সাথে বিশ্বকাপে ডিফেন্সে অনন্য এক বিশ্ব রেকর্ড গড়েছে দলটি।

পর্তুগাল বধের রাতে স্পেনের ইতিহাস
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এ জয়ের পাশাপাশি স্প্যানিশরা গড়েছে বিশ্বকাপ ইতিহাসের এক অনন্য কীর্তি। বিশ্বকাপে টানা ৬টি ম্যাচে কোনো গোল হজম করেনি তারা, যা ফুটবল ইতিহাসে প্রথম।

ম্যাচটিতে পর্তুগালের শক্তিশালী আক্রমণভাগকে আটকে রেখে নিজেদের জাল সুরক্ষিত রাখে স্পেনের ডিফেন্ডাররা। এ নিয়ে এবারের আসরে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ (কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব), শেষ ৩২-এর ম্যাচ (অস্ট্রিয়া) এবং শেষ ১৬-র ম্যাচে পর্তুগালের বিপক্ষে কোনও গোল খায়নি তারা। 

এর আগে ২০২২ বিশ্বকাপের শেষ ম্যাচেও মরক্কোর বিরুদ্ধে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ক্লিনশিট (গোল না খাওয়া) রেখেছিলো স্পেন।

সব মিলিয়ে টানা ৬টি ম্যাচ এবং ১০ ঘণ্টা ৯ মিনিট ধরে বিশ্বকাপে স্পেনের জালে কোনও বল জড়াতে পারেনি প্রতিপক্ষরা। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এমন রক্ষণাত্মক দৃঢ়তা আর কোনও দল দেখাতে পারেনি। এ অবিশ্বাস্য রেকর্ড সঙ্গে নিয়েই কোয়ার্টার ফাইনালের মঞ্চে পা রাখলো স্পেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা