Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ২৮ জুন ২০২৬

আপডেট: ২০:৪১, ২৮ জুন ২০২৬

বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার ৯ দেশ নকআউটে

বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার ৯ দেশ নকআউটে
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশগুলো। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার ৯টি দল, যা বিশ্বকাপ ইতিহাসে মহাদেশটির সর্বোচ্চ প্রতিনিধিত্ব।

নকআউট পর্বে ওঠা আফ্রিকার দলগুলো হলো—মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো এবং আলজেরিয়া।

এর আগে কোনও বিশ্বকাপেই একসঙ্গে এতগুলো আফ্রিকান দল শেষ ষোলো বা নকআউট পর্বে খেলতে পারেনি। অতীতে সর্বোচ্চ ছয়টি আফ্রিকান দেশ বিভিন্ন সময়ে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছিলো। ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে আফ্রিকার মাত্র দুটি করে দল নকআউটে উঠেছিলো।

আফ্রিকান ফুটবলের উত্থানের সবচেয়ে বড় প্রতীক হয়ে আছে মরক্কো। ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিলো দলটি। চলতি আসরেও তারা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিচ্ছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপাপ্রত্যাশী দলগুলোর জন্য সতর্কবার্তা দিয়েছে মরক্কো।

এবারের বিশ্বকাপের অন্যতম বিস্ময় কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই তারা নকআউট পর্বে জায়গা করে নিয়ে নজর কেড়েছে ফুটবল বিশ্বে। একইভাবে কঙ্গোর রাউন্ড অব ৩২-এ ওঠাও টুর্নামেন্টের বড় চমকগুলোর একটি। শেষ ষোলোয় শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে আফ্রিকার দলটি।

অন্যদিকে নাটকীয় সমাপ্তির মাধ্যমে নকআউট নিশ্চিত করেছে আলজেরিয়া। অস্ট্রিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের গোলেই ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। সে জয়ে নকআউটের টিকিট নিশ্চিত করে আলজেরিয়ানরা।

বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর এ নজিরবিহীন সাফল্য বিশ্ব ফুটবলে মহাদেশটির ক্রমবর্ধমান শক্তিমত্তারই প্রতিফলন। এখন নকআউট পর্বে তাদের এ দারুণ ছন্দ কতদূর গড়ায়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা