Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ১৪ জানুয়ারি ২০২৬

ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
ছবি: সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য বহু প্রতীক্ষিত মুহূর্ত—ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি এখন বাংলাদেশে। বুধবার (আজ) সকাল ১০টার দিকে সোনালি এ ট্রফিটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি রাজধানীর হোটেল রেডিসনের উদ্দেশে নেয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর দুইটার পর নির্বাচিত অতিথি ও দর্শকদের জন্য বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলা ও দেখার বিশেষ সেশনের আয়োজন রাখা হয়েছে। তবে নিরাপত্তা ও সময়সূচির কারণে সাধারণ দর্শকদের জন্য সরাসরি দেখার সুযোগ সীমিত থাকবে।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাবেক তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ট্রফি ট্যুরের অংশ হিসেবে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এবং ফুটবলপ্রেমীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-এর ষষ্ঠ আসর। এ বিশ্বভ্রমণ শুরু হয় গত ৩ জানুয়ারি, সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে। এরপর ট্রফিটি একে একে বিভিন্ন দেশে ঘুরছে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এ প্রথম তিনটি দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল, অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ, যা আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় বড় ও বিস্তৃত।

ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বিশ্বভ্রমণের অংশ হিসেবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে প্রদর্শিত হবে। প্রায় ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলা এ সফর ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন