Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

২৯ বছর পর দেশটিতে আইসিসি ইভেন্ট

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠলো পাকিস্তানে

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠলো পাকিস্তানে
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮ বছর পর পর্দা উঠলো চ্যাম্পিয়নস ট্রফির। ১৯৯৬ -এর পর এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তান। এরপর কেটে গেছে ২৯ বছর। আয়োজিত হয়েছে ৫৬টি আসর। আইসিসির কোনো ইভেন্টই আয়োজন করতে পারেনি দেশটি। 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি স্বাগতিক পাকিস্তান। করাচি স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। যদিও এ ম্যাচে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে ব্ল্যাক ক্যাপরা। সদ্যই শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দু’বার হারিয়েছে নিউজিল্যান্ড। ফাইনালে স্বাগতিকদের হারিয়েই শিরোপা জেতে মিচেল স্যান্টনাররা।

পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, তাইয়্যব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রুর্ক।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, হরমুজ খুলতে ইরানের ৭ শর্ত
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
মিরপুরে নাশকতার সমন্বয়ক ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ: ডিবি
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন
এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
মিরপুর-১০ অবরোধে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭১% মুসলিম, ৫১% নারী-মহুয়া মৈত্রের বিস্ফোরক দাবি
টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
এক দফার আগেই সাত দফা মেনে নিন: জামায়াত আমির
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া মাসুমা পেলো এ গ্রেড
মাঠের পাশাপাশি এইচএসসিতেও ক্রীড়াবিদদের জয়জয়কার
দিল্লির জামিয়া মিলিয়া যেনো পুলিশ ক্যাম্প
মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের কারাবাস