Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ২৫ ডিসেম্বর ২০২৪

ফের ব্রাজিলে ফিরছেন অস্কার

ফের ব্রাজিলে ফিরছেন অস্কার
ছবি: সংগৃহীত

একসময় ব্রাজিল ফুটবলের সম্ভাবনায় তারকাদের মধ্যে শুরুর দিকেই অস্কারের নাম উচ্চারিত হতো। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। তবে ২৫ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলের চাকচিক্য ছেড়ে যোগ দেন চাইনিজ ক্লাব সাংহাই এসআইপিজিতে। এ দলবদলের মাধ্যমে একেবারেই পাদপ্রদীপের আড়ালে চলে যান তিনি।

দীর্ঘ বিরতির পর আবার খবরের শিরোনাম হলেন অস্কার। সাংহাইয়ের ওই ক্লাবে ৮ মৌসুম কাটিয়ে এবার ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফিরছেন তিনি। 

বড়দিনে এ সুখবর দিয়েছে তার শৈশবের ক্লাব সাও পাওলো। লম্বা সময় চীনে কাটানোর পর এবার ৩৩ বছর বয়সি অস্কার এ ক্লাবের জার্সি গায়ে জড়াবেন।

তিন বছরের চুক্তিতে পুরোনো ক্লাবে ফিরেছেন অস্কার। পুরোনো ঠিকানায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি, ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো, যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম, ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি, সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।

আরও পড়ুন>> ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা’

প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেন অস্কার। এরপর দুই বছর খেলেন ক্লাবটির মূল দলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটান তিনি চেলসিতে।

ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৩ টি ম্যাচ খেলেছেন অস্কার। যেখানে গোল করেন ৩৮টি। এই সময়ে জেতেন প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরোপা কাপ।

এরপর চীনা ক্লাব সাংহাইয়ের জার্সিতে গত ৮ মৌসুমে তিনবার চাইনিজ সুপার লিগের শিরোপা জয় করেন একসময়ের এ ব্রাজিলিয়ান সেনসেশন।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে