Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০২:২৩, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ০২:২৪, ২৭ এপ্রিল ২০২৫

শক্তিশালী পারফরম্যান্সের ধারাবাহিকতা চায় জিম্বাবুয়ে!

শক্তিশালী পারফরম্যান্সের ধারাবাহিকতা চায় জিম্বাবুয়ে!
ছবি: সংগৃহীত

সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে জিম্বাবুয়ে । দলটার সামনে বাংলাদেশ দলকে হোয়াইটওয়াশের সুযোগ । তাইতো গত ম্যাচের মতো এ ম্যাচেও শক্তিশালী পারফরম্যান্স দিতে চায় জিম্বাবুয়ে । দ্বিতীয় টেস্ট খেলতে এসে সাগরিকায় গণমাধ্যমকে এ কথা জানায় জিম্বাবুয়ের ওপেনার ব্যাটার বেন কারান।

২০২১ সালের পর সিলেটে বাংলাদেশকে হারিয়ে লাল বলের ক্রিকেট জিতলো জিম্বাবুয়ে। তবে তার চেয়েও বড় কথা বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ সাত বছর পর এই ফরম্যাটে জয় পেয়ে রোডাশিয়ানরা। তাইতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ভালো করার প্রত্যয় সফরকারীদের কন্ঠে। যদিও সিলেটের উইকেটের কন্ডিশন আর চট্টগ্রামের উইকেটের কন্ডিশন ভিন্ন তারপর ও বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতেই চান না জিম্বাবুয়ে। এমনটা জানায় জিম্বাবুয়ের ওপেনার ব্যাটার টম কারান।

সিরিজের শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে এসে বেন বলেন, 'স্পষ্টতই, আমরা আশা করছি বাংলাদেশ দল খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে চাইবে। আর আমরা ভাবছি না যে এটা কোনো সহজ ম্যাচ হবে। টেস্ট ক্রিকেট কঠিন—এখানে প্রতিটি রানের জন্য লড়াই করতে হয়। তাই, আগামী সপ্তাহে কী অপেক্ষা করছে, সেটা নিয়েই আমি উৎসুক। আশা করি, আমরা গত ম্যাচের মতোই আরেকটি শক্তিশালী পারফরম্যান্স দিতে পারবো।

এদিকে চট্টগ্রামের উইকেট নিয়ে বেন বলেছেন, সিলেটের পিচে আসলে বল তেমন টার্ন করছিলো না, বরং বলের ভয়টা বেশি ছিলো। তাই আমার গেম প্ল্যান দিয়ে সেটার মোকাবিলা করার চেষ্টা করেছি। এখানে চট্টগ্রামের পিচ আলাদা হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে প্রতিটি উইকেটের সাথে খাপ খাইয়ে নিতে হবে, এবং আমার গেম প্ল্যান নিয়ে ইতিবাচক থাকাটাই মূল কথা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী