Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:৩৯, ৯ এপ্রিল ২০২৫

তাসকিন আউট, তানজিম ইন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা!

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা!
ফাইল ছবি

আসন্ন ঘরের মাঠে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোটের কারণে বিসিবির ঘোষিত প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান তামিম। এছাড়া পেস ইউনিটে আরো যুক্ত আছেন হাসান মাহমুদ , খালেদ আহমেদরা। এইদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে না পারা মুশফিকুর রহিম আছেন দলে। 

এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য দলে নেই উইকেটকিপার লিটন কুমার  দাশ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলি অনিক।

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম  অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী