Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:১৭, ১৪ ডিসেম্বর ২০২৫

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

বিপিএল খেলতে আসছেন মঈন আলি
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর খেলতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। জানা গেছে সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

বিপিএল শুরু হতে বাকি আর কয়েকটা দিন। ইতিমধ্যে নিলাম থেকে নিজেদের পছন্দমতো তারকা ক্রিকেটারকে দলে ভেড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাছাড়া নিলামের বাইরে থেকেও সরাসরি চুক্তিতে নিজেদের দল সাজাতে ব্যস্ত তারা। আসন্ন আসরে এবার সিলেট খেলছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স নিয়ে। একের পর এক চমক দেয়া টাইটান্সদের দলে এবার নতুন সংযোজন ইংলিশ তারকা মঈন আলি।

বিপিএলের চার আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে মঈন আলির। এর মধ্যেই ২০২৪ পর্যন্ত সর্বশেষ তিন আসরে মঈন খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দু’বার শিরোপাও জিতেছেন। প্রথমবার সিলেট ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে মঈন আলিকে।

তবে তার আগে ইংল্যান্ডের আরেক আনক্যাপড খেলোয়াড় ইথান ব্রুকসকে নিজেদের দলে ভিড়িয়েছে সিলেট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা