Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:২৪, ৩ ডিসেম্বর ২০২৫

পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

গুঞ্জন থামিয়ে সিলেটেই পর্দা উঠছে দ্বাদশ বিপিএল-এর

গুঞ্জন থামিয়ে সিলেটেই পর্দা উঠছে দ্বাদশ বিপিএল-এর
ছবি: সংগৃহীত

পর্যটন মৌসুমকে ঘিরে সিলেটে হোটেল সংকটের কারণে বিপিএল উদ্বোধনী পর্ব অন্যত্র সরিয়ে নেয়া হতে পারে—এমন গুঞ্জন কয়েক দিন ধরেই ঘুরছিলো ক্রিকেটপাড়ায়। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই।

প্রকাশিত পূর্ণাঙ্গ সূচিতে দেখা গেছে, ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যায় মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী পর্ব শেষে টুর্নামেন্ট যাবে চট্টগ্রাম, এরপর ঢাকায় বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

৬ দল নিয়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার এবং ফাইনালের আগে রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে আবহাওয়া বা অনাকাঙ্ক্ষিত কারণে সূচি ব্যাহত না হয়। সূচি অনুযায়ী ১৯ জানুয়ারির দুপুরে এলিমিনেটর এবং রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি। আর ২৩ জানুয়ারি জমকালো ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএলের লড়াই।

দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১টায় এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে ৬টায়। শুধুমাত্র শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়।

পৃথক আবহ, নতুন দল, নতুন সমীকরণ—সব মিলিয়ে সিলেট থেকেই শুরু হচ্ছে মাসব্যাপী টি-টোয়েন্টি উৎসব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা