Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭, ১০ ডিসেম্বর ২০২৫

এবার বিপিএল মাতাবেন ভারত ও পাকিস্তানি ২ উপস্থাপক

এবার বিপিএল মাতাবেন ভারত ও পাকিস্তানি ২ উপস্থাপক
ছবি: সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। নিলাম পর্ব শেষ, দলগুলো প্রস্তুত—এখন চলছে আসর শুরুর শেষ মুহূর্তের আয়োজন। এরই মধ্যে এবারের আসরের অন্যতম আকর্ষণ হিসেবে দুই বিদেশি উপস্থাপকের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের মঞ্চ মাতাতে উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও প্রেজেন্টার ‘জয়নব আব্বাস’ এবং ভারতের পরিচিত ক্রীড়া উপস্থাপক ‘রিধিপা পাঠক’। বিপিএলের অফিসিয়াল পেজে প্রকাশিত ভিডিও বার্তার মাধ্যমেই তাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুধু উপস্থাপিকা নয়, এবার তারকায় ভরপুর হচ্ছে ধারাভাষ্য প্যানেলও। এরই মধ্যে দেশি ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা–এর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তার আগেই ঘোষণা এসেছে ইংল্যান্ডের সাবেক তারকা ড্যারেন গফ–এর নাম।

এবারের আসরে যারা মাইক হাতে থাকবেন তারা হলেন—বিশ্বখ্যাত কিউই ধারাভাষ্যকার ড্যানি মরিসন, পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস (প্রথমবার বিপিএলে), লঙ্কান সাবেক তারকা ফারভেজ মাহরুফ, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি।

বিদেশিদের পাশাপাশি বাংলাদেশের নিয়মিত ধারাভাষ্যকারদের মধ্য থেকে থাকছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ।

বিদেশি তারকা উপস্থাপক, বিশ্বজুড়ে পরিচিত ধারাভাষ্যকার—সব মিলিয়ে বিপিএলের এবারের আসর জমে উঠবে বলে আশা করছে ক্রিকেটপ্রেমীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা