Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২ ডিসেম্বর ২০২৫

সিলেট উদ্বোধন স্থগিত

ঢাকার মিরপুরেই পর্দা উঠছে বিপিএল-এর

ঢাকার মিরপুরেই পর্দা উঠছে বিপিএল-এর
ছবি: সংগৃহীত

সিলেটে উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেলো বিপিএল সূচি। পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকায় সিলেট পর্ব দিয়ে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে আগের ধারাবাহিকতার মতোই ঢাকা থেকেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর।

গভর্নিং কাউন্সিলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, সিলেটে পর্যটন মৌসুম থাকায় প্রয়োজনীয় হোটেল রুম পাওয়া কঠিন হয়ে পড়েছে, যা দল ও ম্যাচ আয়োজনের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর ফলে ২০১৭ সালের পর প্রথমবার কোনও মৌসুম সিলেটে উদ্বোধনের সম্ভাবনা তৈরি হলেও তা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শেষ হলো। শুধু সূচি নয়, বিপিএলের শুরুর তারিখও এক সপ্তাহ পিছিয়ে নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সূচি অনুযায়ী

  • ২৬ ও ২৭ ডিসেম্বর — দুটি ম্যাচ মিরপুরে
  • ২৮ ডিসেম্বর — বিরতি
  • ২৯ ও ৩০ ডিসেম্বর — আবারও ম্যাচ মিরপুরে

এরপর ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব।

ঢাকা উদ্বোধনের সিদ্ধান্তে স্টেডিয়াম ব্যবস্থাপনা ও আবাসনের সুবিধার দিকটি গুরুত্ব পেয়েছে। তবে সিলেট পর্ব স্থগিত হওয়ায় স্থানীয় সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। এখন নজর থাকবে, নতুন সূচিতে দলগুলো কীভাবে প্রস্তুতি নেয় এবং বিপিএল মাঠে নামার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর কৌশল কতটা বদলায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা